Nvidia-সিইও-র সঙ্গে গোপন সম্পর্ক, চিনা ‘স্পাই’ যোগ ঘিরে বাড়ছে রহস্য - 24 Ghanta Bangla News
Home

Nvidia-সিইও-র সঙ্গে গোপন সম্পর্ক, চিনা ‘স্পাই’ যোগ ঘিরে বাড়ছে রহস্য

Spread the love

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (NVIDIA)-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও জেনসেন হুয়াং কর্মীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ ইমেইলে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে অবশেষে প্রকাশ্যে ক্ষমা চাইলেন।

২০২৬ সালের নভেম্বর মাসে একাধিক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরের চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’-এর নির্বাহী কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, ওই মহিলা চিনের গোয়েন্দা সংস্থার (Ministry of State Security) হয়ে তথ্য সংগ্রহের কাজ করছিলেন। কারণ বেশ কিছুদিন ধরেই চিনের গোয়েন্দা সংস্থার নজরে ছিলেন Nvidia-র সিইও।

এই খবর সামনে আসার পর, জেনসেন হুয়াং কোম্পানির কর্মীদের পাঠানো এক চিঠিতে লিখেছেন:
‘আমি আমার স্ত্রীর প্রতি অবিশ্বস্ত ছিলাম। আমার এই কাজ আমার স্ত্রী এবং সন্তানদের গভীর ভাবে আঘাত করেছে। আমি যা করেছি তার কোনও অজুহাত দিচ্ছি না। আমি আন্তরিকভাবে দুঃখিত… নিজের নেওয়া সিদ্ধান্তের সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি এবং এর ফলে তৈরি হওয়া সব সমালোচনা মাথা পেতে নিচ্ছি’।

এই ঘটনার পর Nvidia-র পরিচালনা পর্ষদ (Board of Directors) একটি তদন্ত কমিটি গঠন করেছে। মার্কিন জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনও গোপন প্রযুক্তিগত তথ্য পাচার বা আপস (Compromise) হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, জেনসেন হুয়াংয়ের সঙ্গে যে মহিলার সম্পর্ক ছিল, তিনি একজন চিনা ব্যবসায়ী অ্যালিস হুয়াং। চিনে তিনি ‘হুয়াং লে’ নামেও পরিচিত। অ্যালিস সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা মেগাস্পিডের (Megaspeed) প্রাক্তন শীর্ষকর্তাও ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির দাবি, এই মহিলা ‘স্পাই’। তাঁকে চিনের গোয়েন্দা সংস্থার তরফে নিয়োগ করা হয়েছিল। তিনি জেনসেন হুয়াংয়ের কাছ থেকে তথ্য সংগ্রহ করে চিনে তা পাচারের ছক কষেছিলেন।

কে এই অ্যালিস হুয়াং?

তবে অ্যালিসের পরিচয় কী, তা নিয়ে ধোঁয়াশাও রয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যালিস নিজের পরিচয় ব্যবসায়ী হিসেবে দিলেও চিনের একটি বেসরকারি ইনভেস্টমেন্ট সংক্রান্ত ডেটাবেসে তাঁর পরিচয় প্রাক্তন সাংবাদিক হিসেবে দেওয়া রয়েছে।

মেগাস্পিডের সঙ্গে এনভিডিয়ার ব্যবসায়িক সম্পর্কও তদন্তকারীদের নজরে এসেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত দু’বছরে মেগাস্পিড প্রায় ৪৮০ কোটি ডলারেরও বেশি মূল্যের এনভিডিয়া চিপ কিনেছে। তাই Nvidia-র কী কী তথ্য চিনা সংস্থার হাতে গিয়েছে, তা নিয়ে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *