প্রকাশ্য এই কাজিয়ায় তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনার কেন্দ্রবিন্দু পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি বেহাল একটি রাস্তার কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়। বিধায়ক শিবিরের দাবি, ৬ ফুট চওড়া রাস্তা নিয়ম ভেঙে ৪ ফুটে নামিয়ে আনা হয়েছে। কমেছে ঢালাইয়ের গভীরতাও। নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে দিনকয়েক আগে কাজ আটকে দেন বিধায়কের অনুগামীরা। কিন্তু […]