রাস্তা তৈরি নিয়ে দলের বিরুদ্ধেই সরব বিধায়ক - 24 Ghanta Bangla News
Home

রাস্তা তৈরি নিয়ে দলের বিরুদ্ধেই সরব বিধায়ক

Spread the love

প্রকাশ্য এই কাজিয়ায় তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। ঘটনার কেন্দ্রবিন্দু পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি বেহাল একটি রাস্তার কংক্রিট ঢালাইয়ের কাজ শুরু হয়। বিধায়ক শিবিরের দাবি, ৬ ফুট চওড়া রাস্তা নিয়ম ভেঙে ৪ ফুটে নামিয়ে আনা হয়েছে। কমেছে ঢালাইয়ের গভীরতাও। নিম্নমানের কাজের প্রতিবাদ জানিয়ে দিনকয়েক আগে কাজ আটকে দেন বিধায়কের অনুগামীরা। কিন্তু পাল্টা ময়দানে নামেন দলেরই অন্য গোষ্ঠীর নেতা তথা জেলা সভাপতির ঘনিষ্ঠ লাল্টু দত্ত। তিনি নিজে দাঁড়িয়ে ফের রাস্তার কাজ চালু করান। এর পরেই ক্ষোভে ফেটে পড়েন রত্না। মঙ্গলবার অভয়ার মা সরাসরি তোপ দেগে বলেন, ‘ঠিকাদারের থেকে তোলা নিচ্ছেন লাল্টু দত্ত। বিষয়টি নিয়ে খোদ অগ্নিমিত্রা পালও সতর্ক করেছেন আমাকে। সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, রাস্তা ছোট করে দেওয়া হচ্ছে। এ সব বরদাস্ত করব না। রাজ্য নেতৃত্বকে সব জানাব।’কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়কে ফোন করা হলে তিনি এ বিষয়ে কোনও বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন। অভিযুক্ত লাল্টু দত্ত অবশ্য সংঘাত এড়িয়ে সাফ জানান, তিনি সাধারণ কর্মী মাত্র। দলের অনুমতি ছাড়া সংবাদমাধ্যমে মুখ খুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *