Sita: ১০০ বছর ধরে সিনেমার পর্দায় সীতা, চেনেন এই অভিনেত্রীদের? | Ramayana in Cinema: 11 Iconic On Screen Portrayals of Maa Sita Over 109 Years
সিনেমার পর্দায় রামায়ণ প্রথম ফুটে ওঠে আজ থেকে ১০৯ বছর আগে ১৯১৭ সালে দাদাসাহেব ফালকের ‘লঙ্কা দহন’ ছবির হাত ধরে। আশ্চর্যের বিষয় হল, সেই যুগে মেয়েদের ক্যামেরার সামনে আসা নিষিদ্ধ থাকায় আন্না সালুঙ্কে নামের এক পুরুষই রাম ও সীতার জোড়া চরিত্রে নিখুঁত অভিনয় করেছিলেন। তখনকার দিনে এই নির্বাক ছবিটি বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে প্রথম ১০ দিনেই প্রায় ৩২,০০০ টাকা আয় করেছিল।