Kashmir Terror Attack: ভয়াবহ জঙ্গি হামলা কাশ্মীরে, গুলিবিদ্ধ একাধিক সিআরপিএফ জওয়ান | Terror Attack in South Kashmir, 3 CRPF Jawan Injured
শ্রীনগর: ফের জঙ্গি হামলার ঘটনা কাশ্মীরে। উৎসবের মরশুমে সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে পরপর গুলি চালায় জঙ্গিরা। ভরদুপুরে চলছে গুলির লড়াই। গুরুতর আহত হয়েছেন তিন জওয়ান। কুলগামের আখরানে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাচ্ছে বলে জানা যাচ্ছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ভূস্বর্গ।
জানা যাচ্ছে, ক্যাম্পের চারপাশ ঘিরে ফেলেছিল জঙ্গিরা। পুরো এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। চিরুণি তল্লাশি চলছে গোটা এলাকায়। আহত জওয়ানদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, নাকা তল্লাশির সময় চলে হামলা। দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ এই হামলার ঘটনা ঘটে।
সবিস্তারে আসছে…