স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরসভার টাইম কলের দূষিত ও দুর্গন্ধযুক্ত জল থেকেই এই সংক্রমণ ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই কলের জল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। আজ, রবিবার ছুটির দিন হওয়ায় এ দিন জলবাহী ট্যাঙ্কটি খালি পড়ে থাকে। ফলে পানীয় জল সংগ্রহ করতে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওই এলাকার জলের নমুনা পরীক্ষা করা হয়েছে। […]