বাঁদরের অত্যাচারে নষ্ট হচ্ছে কমলা, ক্ষতির মুখে কালিম্পংয়ের চাষিরা
এই সময়, শিলিগুড়ি: রোগপোকার আক্রমণ তো ছিলই, এ বছর তার সঙ্গে জুড়েছে বাঁদরের অত্যাচার। বিপাকে পাহাড়ের কমলা চাষিরা। কালিম্পংয়ের সামসিং থেকে শুরু করে সিটং, মিরিক, সর্বত্র বাঁদরের অত্যাচারে গাছে কমলা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে চাষিদের। হাতি ধান খেতে নামলে বনকর্মীরা তাড়িয়ে দেন। কিন্তু বাঁদর তাড়াবেন কী করে! ফলে কপালে হাত পড়েছে চাষিদের।