SC On Media Freedom: সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কী সরিয়ে নেবে? কোন সংবাদমাধ্যম প্রতিষ্ঠান-বিরোধী? ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট | National Press Day: 6 Landmark Supreme Court Judgments Upholding Media Freedom in India - 24 Ghanta Bangla News
Home

SC On Media Freedom: সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কী সরিয়ে নেবে? কোন সংবাদমাধ্যম প্রতিষ্ঠান-বিরোধী? ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট | National Press Day: 6 Landmark Supreme Court Judgments Upholding Media Freedom in India

Spread the love

নয়া দিল্লি: ১৬ ভারতে ‘জাতীয় প্রেস দিবস’। সংবাদমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখতে এবং সরকারের অযাচিত হস্তক্ষেপ থেকে সাংবাদিকদের সুরক্ষা দিতে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। সংবিধানে সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা আলাদাভাবে উল্লেখ নেই। তবে সুপ্রিম কোর্ট এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে,  সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদে বাক্ ও মতপ্রকাশের স্বাধীনতার মধ্যেই সংবাদমাধ্যমের স্বাধীনতা অন্তর্ভুক্ত।

সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক কিছু পর্যবেক্ষণ

গণতন্ত্রে সংবাদমাধ্যমের ভূমিকা ও ‘প্রতিষ্ঠান-বিরোধী’ তকমা 

২০২৩ সালের সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি হিমা খোলির বেঞ্চে মাধ্যমম ব্রডকাস্টিং বনাম সরকারের একটি মামলা ছিল।  মালয়ালম নিউজ চ্যানেল ‘মিডিয়াওয়ান’-এর সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় সুপ্রিম কোর্ট মন্তব্য করে যে, গণতন্ত্রে সংবাদমাধ্যমের প্রধান কাজ  ‘ক্ষমতার চোখে চোখ রেখে সত্য কথা বলা।’ কেবল সরকারের সমালোচনা করলেই কোনও সংবাদমাধ্যমকে ‘প্রতিষ্ঠান-বিরোধী’ তকমা দেওয়া যায় না।

২. সাংবাদিকদের তথ্যের উৎস সুরক্ষিত রাখা

২০২১ সালের পেগাসাস মামলা। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এনভি রামানা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চে এই মামলার শুনানি ছিল।   পেগাসাস নজরদারি মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় যে, রাষ্ট্রের অসামঞ্জস্যপূর্ণ নজরদারি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর ভীতিপ্রদ প্রভাব ফেলে। আদালত পর্যবেক্ষণ করে যে, সাংবাদিকদের তথ্যের উৎস বা ‘সোর্স’-এর গোপনীয়তা রক্ষা করা সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্যতম মৌলিক শর্ত।

৩. মানহানি মামলায় আগাম নিষেধাজ্ঞা বা ইনজাংশন নিয়ে সতর্কতা

২০২৪ সালের ব্লুমবার্গের একটি মামলায় সুপ্রিম কোর্ট নিম্ন আদালতগুলোকে সতর্ক করে জানায় যে, মানহানির মামলায় বিচার শুরুর আগেই কোনও প্রতিবেদন সরিয়ে নেওয়ার বা প্রকাশ বন্ধের অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সংযমী হতে হবে। কারণ এটি কেবল লেখকের অধিকার নয়, বরং জনগণের জানার অধিকারকেও খর্ব করে। প্রভাবশালী সংস্থাগুলো যাতে মামলার ভয় দেখিয়ে জনস্বার্থ সংশ্লিষ্ট খবর আটকে দিতে না পারে, সেদিকেও নজর রাখার নির্দেশ দেয় আদালত।

৪. আদালতের মৌখিক পর্যবেক্ষণ প্রকাশের অধিকার

২০২১ সালে কোভিড মহামারির সময় নির্বাচনী সমাবেশের অনুমতি দেওয়া নিয়ে মাদ্রাজ হাইকোর্টের একটি মৌখিক মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ বন্ধ করার আর্জি জানানো হয়। সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে জানায়, আদালতের শুনানির সময় বিচারপতিদের মৌখিক মন্তব্য ও পর্যবেক্ষণ প্রকাশ করা সংবাদমাধ্যমের স্বাধীনতার অংশ।

৫. আদালত অবমাননার ক্ষমতা ব্যবহার করে সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ করা যায় না 

২০২৫ সালের একটি মামলায় উইকিপিডিয়ার একটি পাতা মুছে ফেলার বিষয়ে দিল্লি হাইকোর্টের দেওয়া আদালত অবমাননার নির্দেশ বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সংবাদমাধ্যম কী প্রকাশ করবে বা কী সরিয়ে নেবে, তা ঠিক করে দেওয়া বিচার বিভাগের কাজ নয়। আদালত একটি উন্মুক্ত প্রতিষ্ঠান এবং বিচারাধীন বিষয়েও জনগণ ও সংবাদমাধ্যম আলোচনা বা গঠনমূলক সমালোচনা করতে পারে।

৬. সাংবাদিকের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া তথ্য চাওয়ার নোটিশ বাতিল

অযোধ্যায় রাম মন্দিরের অনুদান চুরির খবর প্রকাশ করা সাংবাদিক অভিষেক উপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ব্যক্তিগত তথ্য চেয়ে ‘এক্স’ কে নোটিস পাঠিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ। সাংবাদিক আশঙ্কা প্রকাশ করেন যে, পুলিশ এর মাধ্যমে তাঁর তথ্যের উৎস খুঁজে বের করার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট পুলিশের সেই নোটিস বাতিল করে জানায়, কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়া এভাবে সাংবাদিকের ব্যক্তিগত তথ্য চাওয়া অনুচিত।

আজ, ‘জাতীয় প্রেস দিবস’ এই পর্যবেক্ষণগুলি একত্রে আরও একবার তুলে ধরেছে সংবাদ মাধ্যম ‘লাইভ ল্’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *