জঙ্গি দমনে শুরু বিশাল অভিযান! কুলগাম ঘিরে ফেলল ভারতীয় সেনা

কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ফের জঙ্গি দমনে বড়সড় অভিযান ( Kulgam )শুরু করল নিরাপত্তাবাহিনী। সম্প্রতি এলাকায় CRPF জওয়ানদের উপর হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের…
কাশ্মীর: জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় ফের জঙ্গি দমনে বড়সড় অভিযান ( Kulgam )শুরু করল নিরাপত্তাবাহিনী। সম্প্রতি এলাকায় CRPF জওয়ানদের উপর হামলার ঘটনায় জড়িত জঙ্গিদের খুঁজে বের করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীর পুলিশ, ভারতীয় সেনাবাহিনী এবং CRPF যৌথভাবে এই অভিযান শুরু করেছে।
মিরবাজার ও তার আশপাশের একাধিক গ্রাম ঘিরে ফেলে চলছে চিরুনি তল্লাশি।( Kulgam) নিরাপত্তাবাহিনীর এই অভিযানের উপর সরাসরি নজর রাখছেন জম্মু ও কাশ্মীরের শীর্ষ পুলিশ আধিকারিকরা। তাঁদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের পুলিশ প্রধান নলিন পারভতী এবং কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল সুজিত কুমার। নিরাপত্তা সূত্রে খবর, সাম্প্রতিক CRPF হামলার সঙ্গে যুক্ত জঙ্গিরা এখনও ওই এলাকায় লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সেই কারণেই গোটা অঞ্চলজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
আরও দেখুনঃ আসিয়ান দেশগুলির সঙ্গে সম্পর্কই ভারতের অ্যাক্ট ইস্ট নীতির মূল ভিত্তি: মোদী
উল্লেখ্য, কয়েকদিন আগে কুলগামে CRPF-এর একটি দলের উপর অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় তিনজন CRPF জওয়ান আহত হন। হামলার পর থেকেই অভিযুক্তদের সন্ধানে একের পর এক তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। সূত্রের খবর, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ৫০০-রও বেশি ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
তবে তাঁদের কাউকেই গ্রেফতার করা হয়নি। ( Kulgam )জিজ্ঞাসাবাদের পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক পদস্থ পুলিশ আধিকারিক। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের একাংশে গণগ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। হামলার সঙ্গে কারা জড়িত, তা জানতে সাধারণ তদন্তের অংশ হিসেবেই কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
তবে তদন্তকারীদের হাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র এসেছে বলে জানা যাচ্ছে। পুলিশ সূত্রের দাবি, হামলার সঙ্গে যুক্ত এক সন্দেহভাজন ব্যক্তির ডিজিটাল ফুটপ্রিন্ট বা প্রযুক্তিগত তথ্য হাতে এসেছে নিরাপত্তাবাহিনীর। সেই সূত্র ধরেই অভিযুক্তের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।
গত চারদিনে ওই এলাকায় কয়েক ডজন তল্লাশি অভিযান চালানো হয়েছে। কিন্তু বুধবারের হামলায় জড়িতদের এখনও পাকড়াও করা সম্ভব হয়নি। এক আধিকারিকের কথায়, আজ নিরাপত্তাবাহিনীর হাতে আরও নির্দিষ্ট কিছু তথ্য এসেছে। ফলে অভিযুক্তদের খুঁজে বের করার ব্যাপারে আশাবাদী তদন্তকারীরা।
প্রাথমিক তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ( Kulgam )পুলিশের অনুমান, CRPF জওয়ানদের উপর হামলার মূল উদ্দেশ্য ছিল তাঁদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া। হামলার সময় জঙ্গিরা CRPF কর্মীদের লক্ষ্য করে একের পর এক গুলি চালায়। তবে সতর্ক জওয়ানরা দ্রুত পাল্টা গুলি চালানোয় তাদের পরিকল্পনা ভেস্তে যায়। CCTV ফুটেজেও হামলার ভয়াবহ ছবি ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, জঙ্গিরা CRPF জওয়ানদের লক্ষ্য করে লাগাতার গুলি চালাচ্ছে। অন্তত দু’জন জঙ্গি একটি গ্যাবিয়ন কাঠামোর আড়ালে আশ্রয় নিয়ে ফের গুলি চালায়। এরপর নিরাপত্তাবাহিনীর পাল্টা প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা।
সরকারি সূত্রের দাবি, হামলার আগে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে গোয়েন্দাদের কাছে সতর্কবার্তা ছিল। সেই আগাম সতর্কতা এবং CRPF জওয়ানদের দ্রুত পাল্টা পদক্ষেপের কারণেই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। নিরাপত্তা আধিকারিকদের প্রাথমিক বিশ্লেষণ অনুযায়ী, এই হামলার লক্ষ্য ছিল CRPF কর্মীদের হতাহত করা এবং তাঁদের অস্ত্র লুট করা।
কিন্তু জওয়ানদের তাৎক্ষণিক প্রতিরোধে জঙ্গিরা নিজেদের পরিকল্পনা কার্যকর করতে পারেনি। নিরাপত্তাবাহিনীর দাবি, কাশ্মীরে বর্তমানে নজরদারি, প্রস্তুতি এবং এলাকা নিয়ন্ত্রণের ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে। ফলে নিজেদের উদ্দেশ্য পূরণ করতে না পেরে হতাশা থেকেই জঙ্গিরা এমন হামলার চেষ্টা করছে।
এদিকে দীর্ঘদিন ধরে কাশ্মীর উপত্যকায় তুলনামূলক শান্তির পরিবেশ বজায় থাকলেও কুলগামের এই হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। পহেলগাঁও জঙ্গি হামলার পর এটিকে উপত্যকার অন্যতম বড় জঙ্গি ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওই পহেলগাঁও হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনের সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল।
নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলির মতে, কাশ্মীরে স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার প্রবণতা প্রায় শূন্যের কাছাকাছি নেমে এসেছে। ( Kulgam )এর ফলে উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। সম্প্রতি কাশ্মীর জোনের আইজিপিও জানিয়েছিলেন, গোটা উপত্যকায় বর্তমানে মাত্র একজন স্থানীয় জঙ্গি সক্রিয় রয়েছে বলে তাঁদের ধারণা।