সুর নরম ইরানের - 24 Ghanta Bangla News
Home

সুর নরম ইরানের

Spread the love

ইরানের প্রথম দফার শান্তি প্রস্তাবকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে পত্রপাঠ খারিজ করে দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পরে সংশোধিত প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। কিন্তু সেটাও পছন্দ হয়নি ট্রাম্পের। সেখানে একই কথা নাকি ঘুরিয়ে-ফিরিয়ে লেখা হয়েছে। আমেরিকান প্রেসিডেন্টের ‘ধমকের’ পরে নিজেদের প্রস্তাব ফের কাটাছেঁড়া করতে রাজি হয়েছে ইরান। রবিবার এমনই দাবি করেছে, তেহরানের সরকার ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ‘তাসনিম নিউজ় এজেন্সি’। তবে এখনও কোনও কিছুই চূড়ান্ত নয় বলেও জানিয়েছে তারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *