November 2026 - Page 140 of 531 - 24 Ghanta Bangla News
Home

গঙ্গা চুক্তি: দিল্লির দিকে তাকিয়ে ঢাকা

আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত-বাংলাদেশ গঙ্গা জলবণ্টন চুক্তির মেয়াদ৷ ১৯৯৬–এ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের তত্‍কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যকালে স্বাক্ষরিত এই চুক্তির ৩০ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবীকরণের জন্য ভারত সরকারকে দফায় দফায় অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ৷ দিল্লিতে সরকারি সূত্রের দাবি, বিদেশ মন্ত্রক এবং জলশক্তি মন্ত্রকে এসেছে পদ্মাপারের অনুরোধ৷ এমনকী, […]

Home

Upasana Chowdhury: দেবাংশুর হবু স্ত্রীর দুবাইয়ের জীবনযাত্রা চর্চা হতেই দীর্ঘ লাইন পোস্ট উপাসনার | Debangshu Bhattacharya Engagement Goes Viral; TMC Youth Leader Upasana Chowdhury Extends Wishes

কলকাতা: বাগদানের খবরকে কেন্দ্র করে নতুন করে চর্চায় দেবাংশু ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর থেকে সেভাবে আর রাজনৈতিক ময়দানে চর্চিত নন তিনি। কিন্তু রাজনীতির বাইরে নিজের ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেই আবারও শিরোনামে তাঁর নাম। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দেবাংশুর সঙ্গে তাঁর হবু স্ত্রীর বাগদানের ছবি। আর তাতেই নেটমাধ্যমে আলোচিত হচ্ছে একাধিক বিষয়।এবার দেবাংশুর স্ত্রীর […]

Home

রাজ্যে প্রথম পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল আইএসএফ

৯ অক্টোবর ২২ জন সদস্যের সমর্থনে অস্থায়ী সভাপতি হন শরিফুল লস্কর। বুধবার প্রশাসনের নির্দেশে স্থায়ী সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। শেষ পর্যন্ত অস্থায়ী সভাপতিই স্থায়ী দায়িত্ব পেলেন। শরিফুল বলেন, ‘সবার সমর্থন ও ভালোবাসা পেয়েই সভাপতি হয়েছি। এতদিন শওকত মোল্লা, আরাবুল ইসলাম, খইরুল ইসলামরা পঞ্চায়েত সমিতি থেকে টাকা লুট করেছেন, এলাকার কোনও উন্নয়ন হয়নি। এ বার […]

Home

মধুচন্দ্রিমায় গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন নিকিতা, দু’মাসের লড়াই শেষ, মৃত্যু হাসপাতালেই

গত ১৩ সেপ্টেম্বর মধুচন্দ্রিমায় দার্জিলিংয়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা। শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল তাঁর। এরপর প্রায় দু’মাস ধরে চলেছিল চিকিৎসা ও জীবনযুদ্ধ। বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় নিকিতার। কীভাবে ঘটেছিল এই ঘটনা? বিস্তারিত […]

Home

IPL: আইপিএলে হস্তক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

দেশে অনেক খেলায় কর্পোরেট লিগ চললেও আইপিএলের মতো লাভজনক ও জনপ্রিয় লিগ আর নেই। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর নির্দেশে বুধবার ক্রীড়ামন্ত্রক ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি আট সপ্তাহের মধ্যে একটা রূপরেখা তৈরি করে দেবে আর্থিকভাবে টেঁকসই ও পেশাদার পরিকাঠামোয় পরিচালনা করা বিভিন্ন লিগের। ১৪ জনের কমিটিতে যেমন রাখা হয়েছে বিসিসিআইয়ের সিইও, আইপিএলের […]

Home

Sharad Kapoor: সলমন-সোনুর পর এবার শরদের পাশে শাহরুখ! কী পদক্ষেপ করলেন কিং খান?

হাতে কাজ নেই, চলছে চরম টাকার টানাটানি। অভিনেতা শরদ কাপুর (Sharad Kapoor)-এর এই খারাপ সময়ে আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সলমন খান (Salman Khan) ও সোনু সুদ। আর এবার ‘জোশ’ ছবির পুরনো সহ-অভিনেতার পাশে দাঁড়ালেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan)। শরদের করুণ আর্জি শুনে আর চুপ থাকতে পারেননি কিং খান। খবর পেতেই নিজে যোগাযোগ […]

Home

খ্রিস্টানদের ছাপিয়ে যাবে ইসলাম? ২০৩৫ সালের ধর্মীয় জনসংখ্যা নিয়ে বড় পূর্বাভাস পিউয়ের

কলকাতা: বিশ্বের ধর্মীয় জনবিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন সমীক্ষা। আগামী ২০৩৫ সালের মধ্যেই অনুগামীর সংখ্যার নিরিখে খ্রিস্টান ধর্মকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে… কলকাতা: বিশ্বের ধর্মীয় জনবিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নতুন সমীক্ষা। আগামী ২০৩৫ সালের মধ্যেই অনুগামীর সংখ্যার নিরিখে খ্রিস্টান ধর্মকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম ধর্ম হয়ে উঠতে পারে ইসলাম। এমনই পূর্বাভাস […]

Home

West bengal News Live Update: সুপ্রিম নির্দেশে দেশে ফিরেই FIR কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে টুলু

কলকাতা: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে ফিরেই তিনি আদালতের দ্বারস্থ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অজয়কুমার মুখোপাধ্যায়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

Home

বড়মা, মেজোমা, ছোটমা, ভালো মা…নামের বাহার কৃষ্ণনগরের পুজোয়

গৌতম ধোনি, কৃষ্ণনগর নামে কী বা আসে যায়, বলা যাবে না কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় এলে। রাজরাজেশ্বরী, বুড়িমা, আদিমা, বড়মা, মেজোমা, ছোটমা, আলোকেশ্বরী, বালকেশ্বরী, রাজমাতা, অন্নমাতা, রাজনন্দিনী, ভালো মা, মণিমা, বাঘা মা — এমন কতই নামে পরিচিত এখানকার দেবীরা।

Home

Puri: উড়ছে লাল পতাকা, পুরীর মন্দিরে পুজোর নিয়মেও বদল! চূড়ান্ত পদক্ষেপ প্রশাসনের

পুরী: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বদলে গিয়েছে পুরীর আবহাওয়া। গতকাল সকাল থেকেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের পর আজ সকাল থেকে জগন্নাথধাম পুরীতে শুরু হয়েছে কোথাও মুষলধারে, আবার কোথাও হালকা বৃষ্টি। সম্ভাব্য দুর্যোগ ও যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চূড়ান্ত সতর্কতা ও প্রস্তুতি নিয়েছে ওড়িশা প্রশাসন, দমকল বিভাগ এবং লাইফগার্ডরা। সমুদ্র ভয়াবহ রূপ নিয়ে উত্তাল হয়ে উঠেছে। বড় […]