কলকাতা: তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। সুপ্রিম কোর্টের নির্দেশে বিদেশ থেকে ফিরেই তিনি আদালতের দ্বারস্থ। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন অজয়কুমার মুখোপাধ্যায়। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।