IPL: আইপিএলে হস্তক্ষেপ ক্রীড়ামন্ত্রকের - 24 Ghanta Bangla News
Home

IPL: আইপিএলে হস্তক্ষেপ ক্রীড়ামন্ত্রকের

Spread the love

দেশে অনেক খেলায় কর্পোরেট লিগ চললেও আইপিএলের মতো লাভজনক ও জনপ্রিয় লিগ আর নেই। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর নির্দেশে বুধবার ক্রীড়ামন্ত্রক ১৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটি আট সপ্তাহের মধ্যে একটা রূপরেখা তৈরি করে দেবে আর্থিকভাবে টেঁকসই ও পেশাদার পরিকাঠামোয় পরিচালনা করা বিভিন্ন লিগের। ১৪ জনের কমিটিতে যেমন রাখা হয়েছে বিসিসিআইয়ের সিইও, আইপিএলের সিওওদের, তেমই আছেন আইওএ–র সিইও। আছেন টিভি সংস্থার শীর্ষ কর্তারাও। বলা হয়েছে, আইপিএল ছাড়া দেশে অন্য কোনও খেলার লিগের স্থায়িত্ব নেই। আর্থিকভাবে ধুঁকছে সেই লিগগুলো। হকির মতো দেশের জনপ্রিয় ও সফল খেলার কর্পোরেট লিগ বন্ধ হয়ে যাওয়ার পথে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *