বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজের মেডিক্যাল সুপার তথা উপাধ্যক্ষ (এমএসভিপি) ইন্দ্রনীল চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য ভবনে তলব করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শারদ্বত দাবি করেন, তাঁর কাছে বুধবারের বিক্ষোভ ও অধ্যক্ষ ঘেরাওয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে। ফুটেজ খতিয়ে দেখে জড়িত ইন্টার্নদের চিহ্নিত করা হয়েছে। তাঁর কথায়, শিক্ষক–চিকিৎসকদের অপমান বা হাসপাতালের ভিতরে অরাজকতা বরদাস্ত করবে না সরকার। […]