স্টেশনের পরিচ্ছন্নতা ও যাত্রী নিরাপত্তায় জোর পূর্ব রেল
অনুষ্ঠানে বিশাল কাপুর বলেন, ‘যাত্রীদের সুবিধার্থে এর আগে স্টেশনের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এবার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা এই দু’টি বিষয়কে একসঙ্গে সামনে রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কারণ, স্টেশন যত বেশি পরিচ্ছন্ন থাকবে, ততই বাড়বে দৃশ্যমানতা। ফলে, মানব পাচার থেকে শুরু করে বিভিন্ন ছোটখাটো অপরাধের ঘটনা সহজেই নজরে আসবে আরপিএফের। স্টেশনের পরিচ্ছন্নতার সঙ্গে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি ওতপ্রোত ভাবে জড়িত। তাই, স্বচ্ছতা ও সুরক্ষাকে একই কর্মসূচির আওতায় আনা হয়েছে।’