স্কুল শিক্ষায় নতুন আধিকারিক
দায়িত্ব পেয়েই বুধবার স্কুল পরিদর্শনে বেরিয়ে পড়লেন হুগলি জেলা স্কুল শিক্ষা দপ্তরের নবনিযুক্ত চেয়ারম্যান মধুসূদন বাগ। পেশায় তিনিও এক শিক্ষক। স্কুল পরিদর্শনে গিয়ে কোথাও পরিকাঠামোগত সমস্যা, কোথাও ছাত্রছাত্রীদের উপস্থিতি নিয়ে গাফিলতির অভিযোগ পেয়েছেন তিনি। আবার কোথাও নিয়মিত উপস্থিতির খাতা পূরণ করা হচ্ছে। স্কুলের পরিকাঠামো, শিক্ষক ও ছাত্রছাত্রীদের সংখ্যা, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জলের ব্যবস্থা, মিড-ডে মিলের খাবারের গুণগত মান থেকে শুরু করে স্কুলে পঠনপাঠনের মান, প্রতিটি বিষয়েই নজর দিচ্ছেন তিনি। সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথাও বলছেন।