Suvendu Adhikari: আমি সকলের বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক: শুভেন্দু - Bengali News | Suvendu Adhikari says, I am the MLA of only hindus on shiv ratri day - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: আমি সকলের বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক: শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari says, I am the MLA of only hindus on shiv ratri day

Spread the love

কাঁথি: হিন্দুরাই আমাকে জিতিয়েছেন, তাই আমি হিন্দু-হিতে কাজ করব। শিবরাত্রির দিন সনাতনী ভক্তদের ফল বিতরণের সময় মঞ্চ থেকে এমনটাই বললেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলেন, ‘আমি হিন্দুদের বিধায়ক।’ একই সঙ্গে চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ প্রসঙ্গে এদিন প্রতিক্রিয়া দেন শুভেন্দু।

বুধবার রাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় শিবরাত্রি উপলক্ষে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা। সনাতনী ভক্তদের ফল বিতরণের পর এদিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আমাকে হিন্দুরা জিতিয়েছেন, তাই আমি হিন্দু হিতে কাজ করব। যাঁরা আমাকে ভোট দিয়েছেন, তাঁরা হিন্দু। অন্য কারও বিধায়ক আমি নই। আমি সকলের বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক।”

শুভেন্দু জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাস করবেন তিনি। সোনাচূড়াকে রাম মন্দির উপহার দেবেন বলেই জানিয়েছেন তিনি।

এদিকে, বুধবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে সিবিআই। আর সেই চার্জশিটে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে। সেই প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, উনি সঞ্জয় বোসকে দিয়ে চিঠি না করিয়ে যদি ক্ষমতা থাকে তাহলে সরাসরি সিবিআই-কে চিঠি দিন।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *