মাত্র ১০০ টাকায় হাতবদল জামশেদপুর FC-র
জামশেদপুর এফসিকে নিয়ে টাটা আগেই ঘোষণা করেছিল আর পেশাদার ফুটবলে দল নামাবে না। বদলে অ্যাকাডেমিতে জোর দেবে। এ বার আরও এক ধাপ এগিয়ে জামশেদপুর এফসির লাইসেন্স হস্তান্তরের সিদ্ধান্ত নিল। সব কিছু ঠিক থাকলে জামশেদপুর এফসির লাইসেন্স নিয়ে ISL-এ খেলতে চলেছে চার্চিল ব্রাদার্স। আপাতত ১০০ টাকার এই চুক্তি AIFF-এর অনুমতির অপেক্ষায় রয়েছে।