টানা ৬ জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে, ডার্বি জিতে কী বললেন শুভাশিস?

সায়ন সেনগুপ্ত, কলকাতা: বর্তমানে দুরন্ত গতিতে ছুটে চলেছে মোহন তরী। আইএসএলের প্রথম ম্যাচের অঘটনের পর একের পর এক ম্যাচে এসে চলেছে জয়। বর্তমানে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। পাশাপাশি বজায় থাকল দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগের ডার্বিতে একাধিপত্য। এক কথায় যা ইতিহাস। এই ডার্বি জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস আরও অনেকটাই বাড়িয়ে দেবে দলের সকল ফুটবলারদের।
ALSO READ | ফের স্থগিত হয়ে গেল ইস্টবেঙ্গল বনাম নীতা এফ-এর ম্যাচ
এদিন ম্যাচ শেষে যুবভারতী ছাড়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে যথেষ্ট ইতিবাচক থাকতে দেখা গিয়েছিল বাগান অধিনায়ক শুভাশিস বসুকে (Subhasish Bose)। তিনি বলেন, ‘আমাদের দল ছন্দে এসেছে। আমরা যেভাবে মরসুম শুরু করেছিলাম আইএসএল শুরুর সময় ও আমাদের দল অনেক বেশি নরবরে ছিল। সেখান থেকে উন্নতি করার জায়গা ছিল। সেখান থেকে আমরা উন্নতি করেছি। গত ছয়টি ম্যাচ আমরা টানা জিতেছি। দলের প্রতি গর্ব বোধ হচ্ছে। আরও বেশি সংশোধন করতে হবে কিছু কিছু ক্ষেত্রে।’
ALSO READ | শ্রীনিধি ডেকানের দায়িত্বে এই পর্তুগিজ কোচ
পাশাপাশি এই জয় নিয়ে বলেন, ‘ডার্বি জিতে খুব খুশি। কারণ এই ডার্বিটা আমাদের মেরিনার্সদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবাই আজকে হাসিমুখে বাড়ি ফিরতে পেরেছে, এত সংখ্যায় এসে সমর্থন করেছিল, তাদের জন্য যে আমরা জিততে পেরেছি এই ম্যাচটা তাদের জন্য খুশি।’