Income Tax: আয়করে আর শাস্তি নয়, বড় ঘোষণা অর্থমন্ত্রীর - Bengali News | Finance Minister Nirmala Sitharaman Announces No Punishment for Income Discrepancy - 24 Ghanta Bangla News
Home

Income Tax: আয়করে আর শাস্তি নয়, বড় ঘোষণা অর্থমন্ত্রীর – Bengali News | Finance Minister Nirmala Sitharaman Announces No Punishment for Income Discrepancy

Spread the love

নয়া দিল্লি: আয়করদাতাদের জন্য দারুণ খবর। এবার আয়কর (Income Tax) জমা দিতে সমস্যায় পড়লেও, কোনও শাস্তির মুখে পড়তে পারে না। এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ঘোষণা করেন যে আয়করদাতার আয়ে অসঙ্গতি বা কর গোপন করলেও, তাদের আর জেল খাটতে হবে না।

বাজেটের ঘোষণায় এ দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে এবার থেকে আয়ে অসঙ্গতি বা যদি আয় গোপন করতে গিয়ে ধরা পড়েন কোনও করদাতা, তাহলে আর জেলে যেতে হবে না। ন্যূনতম অপরাধ বা আয়কর লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা দিতেই ছাড় পাওয়া যাবে।

এ দিনের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান যে নতুন আয়কর আইন কার্যকর হতে চলেছে। ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। এই নতুন কর ব্যবস্থায় সরকারের লক্ষ্য এটাই রাখা হয়েছে যে কর ব্যবস্থা যাতে স্বচ্ছ থাকে। কোনও করদাতাদের আয়কর নিয়ে ভয় দেখানো নয়।

আয়কর জমার সময়সীমাও জানানো হয়েছে। যারা আইটিআর-১ (ITR-1) এবং আইটিআর-২ (ITR-2) জমা দেন, সেই করদাতারা ৩১ জুলাই পর্যন্ত তাদের রিটার্ন দাখিল করতে পারবেন। অডিটবিহীন ব্যবসা এবং ট্রাস্টের জন্য, সময়সীমা ৩১ অগস্ট পর্যন্ত করা হয়েছে। ছোট করদাতাদের জন্য টিডিএস (TDS) সার্টিফিকেট (নিম্ন/শূন্য টিডিএস) প্রাপ্তির প্রক্রিয়া এবার  সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে, এর জন্য কারোর কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *