BUDGET 2026 Reaction: 'চাল-ডাল-তেল-নুনের দাম না কমলে মধ্যবিত্তের লাভ কোথায়?', বাজেট নিয়ে মন্তব্য গৃহকর্ত্রীর - Bengali News | BUDGET 2026 Reaction: people give reaction on BUDGET 2026 on Daily essentials - 24 Ghanta Bangla News
Home

BUDGET 2026 Reaction: ‘চাল-ডাল-তেল-নুনের দাম না কমলে মধ্যবিত্তের লাভ কোথায়?’, বাজেট নিয়ে মন্তব্য গৃহকর্ত্রীর – Bengali News | BUDGET 2026 Reaction: people give reaction on BUDGET 2026 on Daily essentials

Spread the love

কী বলছেন সাধারণ মানুষImage Credit: Tv9 Bangla

বাঁকুড়া: আজ ছিল বাজেট। সারা দেশ তাকিয়ে ছিল বাজেটের দিকে। অর্থনৈতিক বিশ্লেষকরা নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। কিন্তু মধ্যবিত্ত-আম জনতা কী বলছেন? বাজেটে কতটা লাভ হল সাধারণের? এই বিষয়ে জানতে টিভি ৯ বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন বাঁকুড়ার বসু বাড়িতে। বাড়ির গৃহকর্ত্রীর স্পষ্ট উত্তর, ‘বাজেট দেখে তেমন কিছু মনে হয়নি।’ তাঁর দাবি, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর তেমন কোনও ছাড়ই নেই।

ইলোরা বসু নামে ওই মহিলা বললেন, “আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর তেমন ছাড় দেখলাম না। বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে শুনালাম, কিন্তু রোজ আমরা যে গ্যাস ব্যবহার করি তার দাম তো রোজ-রোজ বেড়েই চলেছে। মাসের শেষে মধ্যবিত্ত পরিবারের বাজেটে টান পড়েই যাচ্ছে। চাল-ডাল-তেল-নুনের দাম না কমলে মধ্যবিত্তের লাভ কোথায়? ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভের দাম কমে আমাদের লাভ নেই। আমাদের যেগুলি দরকার সেগুলির দাম না কমলে তো লাভ নেই।”

এবারের বাজেটে প্রয়োজনীয় ওষুধের দাম কমা নিয়েও মন্তব্য করেছেন তিনি। বলেন, “ওষুধের মধ্যে ক্যানসার ও সুগারের দাম কমেছে শুনলাম। তবে আরও অনেকে ওষুধ আছে যা রোজ লাগে। সেখানে বেশই প্রভাব পড়ল বলে তো মনে হল না। তাছাড়া কিছু দেখলাম কিছু মেয়েদের হস্টেল হবে বলছে। সেটা ভাল কিন্তু বড় বড় আরও ভাল শিক্ষা প্রতিষ্ঠানের তো কিছুই দেখলাম না।”

কী কী দাম কমেছে?

দাম কমেছে ক্যান্সারের ১৭টি ওষুধ। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধেরও। ১৭ টি ক্যান্সারের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হয়েছে। এছাড়া CNG, বায়ো গ্যাস,চামড়ার ব্যাগ দাম কমেছে। আর দাম কমেছে বিড়ি, চামড়ার জুতো, ব্যাটারি, সোলার প্যানেল, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিনের। এছাড়াও এখন বিদেশ ভ্রমণ খুবই সস্তা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *