ডার্বি জিতেও ডুরান্ডে হারের ক্ষত টাটকা কোচ পানোসের মনে
চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে ISL-এ ডার্বি জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান। রবিবার যুবভারতী স্টেডিয়ামে জেমি ম্যাকলারেনের একমাত্র গোলে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। এর ফলে ISL-এ টানা ছয় ম্যাচে জয়ের ধারা বজায় রাখল মোহনবাগান। তবে বড় ম্যাচ জয়ের উচ্ছ্বাস থাকলেও, বেশ মোহনবাগানের হেড কোচ পানোস। টানা ছয় ম্যাচে জয়ের রহস্য, চোট নিয়েও প্লেয়ারদের খেলা নিয়ে মুখ খুললেন তিনি। তবে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের ক্ষত যে এখনও টাটকা তাঁর মনে, তা স্পষ্ট হয়ে গেল এ দিন। খোলামেলা আলোচনায় কী জানালেন পানোস?