‘এটা এক্সপেরিমেন্টের সময় নয়’, সিরাজের বাদ পড়া নিয়ে গম্ভীরকে তুলোধনা সৌরভের
‘সিরাজকে কখনও বাদ দিতাম না’, গম্ভীরকে তুলোধনা সৌরভের
এক অনুষ্ঠানে সৌরভ জানান, ভারতীয় সময় ভোর তিনটেয় উঠে কিউয়িদের বিরুদ্ধে টেস্ট দেখতে বসেছিলেন তিনি। কয়েক ওভার খেলা দেখার ইচ্ছাও ছিল। কিন্তু ভারতের প্রথম একাদশে সিরাজের নাম না দেখে অবাক হন তিনি। কেন সিরাজকে বাদ দেওয়া হয়েছে সেই কারণ জানতে চান।
সৌরভ বলেন, ‘আমি ভোর তিনটেয় উঠে দেখেছিলাম দলে কারা রয়েছে। কিন্তু সিরাজকে দলে না দেখে অবাক হয়েছি। বুমরার বয়স বাড়ছে। হয়তো গম্ভীর ভবিষ্যতের কথা ভেবে তরুণ বোলারদের দেখে নিতে চাইছে। কিন্তু এমন পরিস্থিতিতে কোচের আসল লক্ষ্য হওয়া উচিত ম্যাচ জেতা। আমি অধিনায়ক হলে সিরাজকে কখনও বাদ দিতাম না। গম্ভীর কেন ওকে বাদ দিয়েছে, সেই কারণটা জানতে চাই।’