বিক্রি হবে মাত্র ৩০টি ইউনিট, ভারতে লঞ্চ হলো Mini Cooper S GP Inspired Edition - 24 Ghanta Bangla News
Home

বিক্রি হবে মাত্র ৩০টি ইউনিট, ভারতে লঞ্চ হলো Mini Cooper S GP Inspired Edition

Spread the love

সাধারণ মিনি কুপার গাড়ির তুলনায় লুক এবং ডিজ়াইনিংয়ের ক্ষেত্রে একাধিক পরিবর্তন করা হয়েছে এই গাড়িতে। গাড়িটি যে কালার অপশনে বিক্রি করা হচ্ছে, সংস্থার তরফে তার নাম ‘লেজেন্ড গ্রে’ রাখা হয়েছে। এ ছাড়াও, গাড়ির রুফের অংশে রয়েছে ‘চিলি রেড’-এর ছোঁয়া। গাড়ির বনেটে, সামনে এবং পেছনের অংশে ‘GP Inspired’ লেখা স্ট্রাইপও লক্ষ করা যাবে।

গাড়ির ইন্টিরিওরের ডিজ়াইনেও দেখা যাবে GP Inspired মডেলের ছোঁয়া। কালো এবং লালের কম্বিনেশনে গাড়ির সিট ডিজ়াইন করা হয়েছে। স্টিয়ারিং, দরজা, ড্যাশবোর্ড এবং ফ্রন্ট প্যানেল — সর্বত্রই মিলবে এই GP Inspired লুকের ছোঁয়া।

গাড়িটিতে রয়েছে কিছু বিশেষ প্রিমিয়াম ফিচার। গাড়ির কেবিনের মধ্যে একটি OLED টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম রয়েছে। মিনি OS 9 দ্বারা পরিচালিত এই ইনফোটেনমেন্ট সিস্টেমে Apple Carplay এবং Android Auto-র সাপোর্ট রয়েছে। এ ছাড়াও Harman Kardon সাউন্ড সিস্টেম, প্যানারমিক সানরুফ এবং হেড আপ ডিসপ্লের সুবিধা রয়েছে। এ ছাড়াও বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা, গ্রাফিক্স এবং ভয়েস কম্যান্ডের সুবিধাও রয়েছে। 

এই গাড়িতে একটি ২.০ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন থেকে ২০৪ Bhp পাওয়ার এবং ৩০০ Nm টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে ৭ স্পিড অটোম্যাটিক গিয়ার বক্স। গাড়িটির টপস্পিড ঘণ্টায় ২৪২ কিলোমিটার। ব্রেকিংয়ের জন্য ABS-এর সুবিধা রয়েছে। এ ছাড়াও, Dynamic Stability Control-এর সুবিধাও রয়েছে গাড়িটিতে। ভারতের বাজারে এই গাড়ির দাম শুরু ৫৮.৯ লক্ষ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *