অশোকনগরের কমলা বাগান দেখতে এমন ভিড়, গাড়ির লম্বা লাইন লেগে গেল ৩ কিলোমিটার রাস্তা জুড়ে
আগামী দু’মাস দর্শনার্থীদের জন্য খোলা থাকবে এই লেবুবাগান। ফলে আগামী দিনগুলোয় শীত জমিয়ে পড়লে ভিড় যে আরও বাড়বে, তার সম্ভাবনা থাকছেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, বড় কোনও দুর্ঘটনা ঘটার আগেই প্রশাসন কড়া পদক্ষেপ করুক। যানজট নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পুলিশি নজরদারি, প্রবেশ ও প্রস্থানের পৃথক ব্যবস্থা এবং জমা জল সরানোর ব্যবস্থা করতে হবে। আনন্দের পর্যটনকেন্দ্র যেন কোনও ভাবেই দুর্ঘটনার কেন্দ্র হয়ে না ওঠে, সেই দাবিই তুলছেন স্থানীয় বাসিন্দারা।