‘আবারও ACL ছেড়ে পালাল…’, মোহনবাগানকে খোঁচা দিয়ে ডার্বিতে বিশেষ টিফো ইস্টবেঙ্গলের
রবিবার সন্ধেয় ISL-এ কলকাতা ডার্বিতে মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ও ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ISL-এ একবারও ডার্বি জয়ের স্বাদ পায়নি লাল-হলুদ ব্রিগেড। ১১টি ম্যাচের মধ্যে ৯টায় জিতেছে মোহনবাগান, বাকি দুটো ম্যাচ ড্র করেছে। রবিবার সেই পরিসংখ্যান বদলাতে মরিয়া হাবাসের ইস্টবেঙ্গল। তবে লিগের এই ম্যাচে মোহনবাগানকে খোঁচা দিতে ছাড়লেন না ইস্টবেঙ্গলের সমর্থকরা। ডার্বির মঞ্চে লাল-হলুদ গ্যালারিতে দেখা গেল AFC চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে বিশেষ টিফো। যাতে মোহনবাগানের ACL না খেলতে যাওয়া নিয়ে পুরনো প্রসঙ্গ এবং বর্তমানে এশিয়ার মঞ্চে ইস্টবেঙ্গলের সাফল্যের কথা তুলে ধরেছেন তাঁরা। কী লেখা রয়েছে?