Nabanna: ১৫ তারিখেই মিলবে বেতন-পেনশন, পুজোর আগে বড় সিদ্ধান্ত | West Bengal Govt employees will get advance salary in this year’s Durga Puja in October
বেতন নিয়ে নয়া নির্দেশিকাImage Credit: TV9 Bangla
কলকাতা: সেপ্টেম্বর মাস প্রায় শেষ হওয়ার পথে। মাস ফুরোলেই অক্টোবর অর্থাৎ পুজোর মাস। আর পুজো মানেই উপহারের মরশুম। বছরের এই কয়েকটি বিশেষ দিনে আনন্দের রসদ জোগাতে পকেটেও পড়ে টান। তবে এবার সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
সাধারণত মাসের শেষ দিনে অর্থাৎ ৩০ বা ৩১ তারিখে বেতন হয় সরকারি কর্মীদের। ওইদিনেই পেনশন পান অবসরপ্রাপ্ত কর্মীরা। এবার দুর্গাপুজো শুরু হচ্ছে মাসের মাঝামাঝি সময় থেকে। ১৬ অক্টোবর তারিখে দুর্গা পুজোর ষষ্ঠী। তার আগেই কর্মীদের বেতন দেওয়ার ব্য়বস্থা করছে শুভেন্দু-সরকার।
সবিস্তারে আসছে…