গোবিন্দকে বিয়ে করে আফসোস নেই, এখনও ভালোবাসি: সুনীতা আহুজা - 24 Ghanta Bangla News
Home

গোবিন্দকে বিয়ে করে আফসোস নেই, এখনও ভালোবাসি: সুনীতা আহুজা

Spread the love

সম্প্রতি বালাজি টেলিফিল্মসের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক কথা বলেন সুনীতা। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, গোবিন্দকে বিয়ে করার সিদ্ধান্তের জন্য কখনও অনুতপ্ত হয়েছেন কি না। উত্তরে সুনীতা জানান, এমন কোনও অনুশোচনা তাঁর নেই।

সুনীতার কথায়, যখন গোবিন্দের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল, তখন অভিনেতা অত্যন্ত ভালো এবং সৎ মানুষ ছিলেন। নিজেকে আবেগপ্রবণ মানুষ হিসেবেও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, বাইরে থেকে অনেকেই তাঁকে কঠিন বা কড়া স্বভাবের মানুষ মনে করলেও তিনি যা বলেন, মন থেকেই বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *