মোহনবাগানের বিজয় রথ থামাতে কেমন দল সাজালেন হাবাস? - 24 Ghanta Bangla News
Home

মোহনবাগানের বিজয় রথ থামাতে কেমন দল সাজালেন হাবাস?

Spread the love


আধা ঘন্টার অপেক্ষা। তারপরেই সল্টলেকের বুকে মহারণ। (East Bengal)যুবভারতী স্টেডিয়ামে হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। যেদিকে তাকিয়ে রয়েছেন বাংলার সকল ফুটবলপ্রেমীরা। খাতায় কলমে মোহনবাগান বর্তমানে অনেকটা এগিয়ে। তাছাড়া ইন্ডিয়ান সুপার লিগে অংশগ্রহণ করার পর থেকে এখনও পর্যন্ত তারা পরাজিত হয়নি একটি ও ডার্বি ম্যাচ। কাজেই তিন পয়েন্ট সুনিশ্চিত করা যে সহজ কাজ নয় সেটা বলাই চলে। তাছাড়া গত কয়েকটি আইএসএল ম্যাচে খুব একটা সুবিধা করতে পারেনি মশাল ব্রিগেড।

সবদিক বিচার বিবেচনা করেই একাদশ সাজিয়েছেন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আজ তিনকাঠি সামাল দেওয়ার জন্য থাকছেন ফূর্বা লাচেনপা। রক্ষণভাগে থাকছেন সন্দীপ মান্ডি, জয় গুপ্তা এবং লালচুংনুঙ্গা। অর্থাৎ ভারতীয় নির্ভর রক্ষণভাগেই আপাতত ভরসা রাখছেন হাবাস। মাঝমাঠের দায়িত্বে থাকছেন মহম্মদ বাসিম রশিদ, বিপিন সিং, জিকসন সিং, দানি রামিরেজ‌ এবং রাহুল কুমার। ফরোয়ার্ডে শুরু করছেন আকে আর্নড লোবা এবং ডেভিড লালহানসাঙ্গা। হর্দিক ভাট থেকে শুরু করে পিভি বিষ্ণু, নরেন্দ্র গেহলট সহ লুকাস জেলেন্সকিদের মতো ফুটবলারদের আপাতত রিজার্ভেই রাখছেন কোচ। প্রয়োজনে তাদের ব্যবহার করার কথা ভাবতে পারেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *