ছত্তিসগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর, মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা
দেশকে ‘মাওবাদী মুক্ত’ বলে ঘোষণা করার পরে ছত্তিসগড়ের বস্তার অঞ্চল-সহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে মাওবাদীদের পুঁতে রাখা সোনা, টাকা, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আত্মসমর্পণ করেছেন বেশ কয়েক জন মাওবাদী নেতা। তবে এখনও বিভিন্ন জঙ্গলে লুকিয়ে আছেন কয়েকজন। তাদের সন্ধানে অভিযান চলছে।