অসমের মুখ্যমন্ত্রীর হাতে এল জুবিন গর্গের ডেথ সার্টিফিকেট, গায়কের মৃত্যু নিয়ে কী লেখা? - Bengali News | Zubeen gargs death certificate states drowning as cause of death - 24 Ghanta Bangla News
Home

অসমের মুখ্যমন্ত্রীর হাতে এল জুবিন গর্গের ডেথ সার্টিফিকেট, গায়কের মৃত্যু নিয়ে কী লেখা? – Bengali News | Zubeen gargs death certificate states drowning as cause of death

Spread the love

জুবিন গর্গের প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম। গায়কের শেষ যাত্রায় রবিবার গুয়াহাটির রাজপথে জনসমুদ্র দেখেছে গোটা দুনিয়া। জুবিন ভক্তরা কিছুতেই মেনে নিতে পারছেন না, তাঁদের প্রিয় গায়কের এমন অকাল মৃত্যু।

জুবিন গর্গের মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য দানা বেঁধেছিল। ধন্দ ছিল গায়কের মৃত্যুর আসল কারণ নিয়েও। সেই মৃত্য রহস্যের সমাধানে সিআইডির উপর দায়িত্ব ভারও পড়েছিল। এফআইআর করা হয়েছিল গায়কের ম্যানেজার ও অনুষ্ঠানের উদ্যোক্তার বিরুদ্ধে। আর এবার সিঙ্গাপুরের তরফে অসম রাজ্য়ের হাতে এল গায়কের ডেথ সার্টিফিকেট।

জুবিনের ডেথ সার্টিফিকেটে কী লেখা রয়েছে?

সিঙ্গাপুরের তরফ থেকে যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, সেখানে মৃত্যুর কারণ হিসেবে জলে ডোবার কথা থাকলেও হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন,” এটাতো ময়নাতদন্তের রিপোর্ট নয়। এটা মৃত্যুর শংসাপত্র মাত্র। আমরা এই সব তথ্য সিআইডিকে দেওয়া হয়েছে। সিঙ্গাপুর থেকে দ্রুত যাতে ময়নাতদন্তের রিপোর্ট আমাদের হাতে আসে, তার জন্য মুখ্যসচিব সর্বদা সেখানকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছেন।”

তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মন মানে না’, ‘পিয়া রে’ তাঁর জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *