WTC-তে ঋষভ পন্থের বিশ্বরেকর্ড, ছক্কার ফুলঝুরিতে টপকালেন স্টোকসকে - 24 Ghanta Bangla News
Home

WTC-তে ঋষভ পন্থের বিশ্বরেকর্ড, ছক্কার ফুলঝুরিতে টপকালেন স্টোকসকে

Spread the love

টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড ঋষভ পন্থের

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রেকর্ড গড়েন পন্থ। ২৫তম ওভারে জ্যাকব ডাফির দ্বিতীয় বলটি লং-অনের উপর দিয়ে ছক্কা মারেন তিনি। এতেই টপকে যান বেন স্টোকসকে। WTC-তে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখন পন্থের দখলে। মাত্র ৪৪টি টেস্ট খেলে ৭৬টি ইনিংসে ৮৯টি ছক্কা মেরেছেন তিনি।

অনেকটা সময় কম নিয়েছেন বেন স্টোকসের চেয়ে। স্টোকস এই নজির গড়েছিলেন ৬৪টি টেস্টে। ১১৭টি ইনিংসে ৮৮টি ছক্কা মেরেছিলেন। তাঁর চেয়ে ২০টি টেস্ট ও ৪১টি ইনিংস কম খেলে ৮৯টি ছক্কা মেরে শীর্ষে উঠে এলেন পন্থ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে আটটি টেস্টে এখনও পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছেন তিনি। ভারতীয় ব্যাটারদের মধ্যে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। কিউয়িদের বিরুদ্ধে পন্থের চেয়ে বেশি ছক্কা রয়েছে একমাত্র হরভজন সিংয়ের—১৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *