তৃণমূল জমানায় সাড়ে ৭ লক্ষ টাকায় তৈরি, বছর ঘুরতেই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক, হাহাকার হিঙ্গলগঞ্জে - 24 Ghanta Bangla News
Home

তৃণমূল জমানায় সাড়ে ৭ লক্ষ টাকায় তৈরি, বছর ঘুরতেই ভেঙে পড়ল ২০০০ লিটারের জলের ট্যাঙ্ক, হাহাকার হিঙ্গলগঞ্জে

Spread the love

বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং ঠিকঠাক ভাবে নির্মিত না হওয়ার কারণেই ট্যাঙ্কটি ভেঙে পড়েছে। যদিও এই অভিযোগের ভিত্তিতে তৃণমূলের তরফে কোনও বক্তব্য মেলেনি। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। তাঁদের দাবি, এলাকার ১০০-২০০ পরিবার এই ট্যাঙ্ক থেকে জল সংগ্রহ করে পানীয় জল-সহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন। ট্যাঙ্কটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দা দীনেশ সরদার ও গীতা সরদারদের দাবি, ‘ট্যাঙ্কটি দ্রুত পুনর্নির্মাণ করে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করা হোক। তাতে এলাকার বহু পরিবার উপকৃত হবে।’ নবীনগঞ্জের ১১৪ নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি অপূর্ব সর্দারও দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। তাঁর অভিযোগ, সরকারি অর্থে তৈরি প্রকল্পের নির্মাণের মান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *