Bangladeshi Arrested: ২০ বছর ধরে ভারতে থাকছেন, কিন্তু SIR-এর তথ্য তালাশ করতে গিয়ে মিলল বাংলাদেশের ভোটার কার্ড, পুলিশের জালে তিন | Bangladeshi Family Arrested in Nimta During SIR Data Collection, Police Recover Bangladeshi Voter Cards - 24 Ghanta Bangla News
Home

Bangladeshi Arrested: ২০ বছর ধরে ভারতে থাকছেন, কিন্তু SIR-এর তথ্য তালাশ করতে গিয়ে মিলল বাংলাদেশের ভোটার কার্ড, পুলিশের জালে তিন | Bangladeshi Family Arrested in Nimta During SIR Data Collection, Police Recover Bangladeshi Voter Cards

Spread the love

Bangladeshi Arrested: ২০ বছর ধরে ভারতে থাকছেন, কিন্তু SIR-এর তথ্য তালাশ করতে গিয়ে মিলল বাংলাদেশের ভোটার কার্ড, পুলিশের জালে তিন

গ্রেফতার বাংলাদেশিImage Credit: Tv9 Bangla

কলকাতা: এসআইআর-এর (SIR) তথ্য তালাশ করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশি পরিবার। নিমতার (Nimta) বড়ফিঙা এলাকা থেকে তিন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাংলাদেশের ওই পরিবার অবৈধভাবে ভারতে এসেছে। নথি খতিয়ে দেখতে গিয়েই তা নজর আসে পুলিশের। এরপরই স্বামী,স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ।

মিলেছে বাংলাদেশি ভোটার কার্ড 

এসআইআর-এর তথ্য সংগ্রহ করতে বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যার জল গড়িয়েছে আদালত পর্যন্ত। জানা গিয়েছে, শুক্রবার নিমতা থানার বড়ফিঙা এলাকায় তথ্য তালাশ করতে গিয়ে ওই পরিবারকে দেখে সন্দেহ হয় পুলিশের। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ। তারপরই তথ্যগুলি নজরে আসে পুলিশের। দেখা যায় বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা তাঁরা। বাংলাদেশের নাগরিক হলেও প্রয়োজনীয় নথি ছাড়াই নিমতা এলাকায় একটি বাড়িতে ভাড়া উঠেছিলেন স্বামী, স্ত্রী ও ছেলে। তাঁদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড পাওয়া গিয়েছে।

অবৈধভাবে চোরাপথে ভারতে প্রবেশ?

তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। ধৃতেরা হলেন বছর ষাটের লিয়াকত আলি মোল্লা, স্ত্রী নার্গিস বিবি ও ছেলে হুমায়ুন কবীর মোল্লা। বাংলাদেশের নথি সামনে আসতেই তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ওই পরিবার স্বীকার করে নিয়েছে যে প্রায় ২০ বছর আগে ভারতে আসেন তাঁরা। একইসঙ্গে পরিবার স্বীকার করে নিয়েছে, অবৈধভাবে চোরাপথে ভারতে এসেছেন তাঁরা।

ট্রাইব্যুনালে যাঁরা এখনও বিচারাধীন রয়েছেন, তাঁদের নথি-তথ্য সংগ্রহ করছে পুলিশ। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা হয়েছে। অভিযোগ, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের পরামর্শ, এই বিষয়ে অভিযোগ প্রথমে হাই কোর্টে তোলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *