রানাঘাটে জাতীয় সড়কে দুর্ঘটনা - 24 Ghanta Bangla News
Home

রানাঘাটে জাতীয় সড়কে দুর্ঘটনা

Spread the love

নদিয়ার রানাঘাটে ১২ নম্বর জাতীয় সড়কে গড়ের বাগান এলাকায় দুর্ঘটনা। পুলিশ জানায়, শনিবার সকালে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় প্রাইভেট গাড়ির। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়ির আরোহীরা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ দিন সকালে দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। পরে পুলিশের তৎপরতায় দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়। দুই গাড়ির চালকদের আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *