১ ডিসেম্বর থেকে ধান কেনা শুরু, কোথায় করবেন নথিভুক্তি? - 24 Ghanta Bangla News
Home

১ ডিসেম্বর থেকে ধান কেনা শুরু, কোথায় করবেন নথিভুক্তি?

Spread the love

ই-কেওয়াইসি আপডেট না থাকলে কোনও কৃষকই পোর্টালে স্লট বুকিং বা সরকারি কেন্দ্রে ধান বিক্রি করতে পারবেন না। ‘পিএম কিষান’ বা নতুন ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতাভুক্ত কৃষকরাই কেবল এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। পুরুলিয়া জেলা খাদ্য পরিদর্শক সৌমিত্র মাইতি বলেন, ‘কৃষকদের তার আগে অবশ্যই ই-কেওয়াইসি করতে হবে।’ একজন কৃষক তাঁর নিজের নামে রেকর্ডভুক্ত জমির নিরিখে সর্বোচ্চ ৪৫ কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। সরকারি কেন্দ্রে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি ২,৪৪১ টাকার পাশাপাশি অতিরিক্ত ২০০ টাকা উৎসাহ ভাতা মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *