শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি, পায়ে গুলিবিদ্ধ কনস্টেবল - 24 Ghanta Bangla News
Home

শান্তিনিকেতনে পুলিশকে লক্ষ্য করে গুলি, পায়ে গুলিবিদ্ধ কনস্টেবল

Spread the love


বীরভূম: অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হলেন এক কনস্টেবল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতনের…

বীরভূম: অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পায়ে গুলিবিদ্ধ হলেন এক কনস্টেবল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতনের (Santiniketan) লাইক বাজার এলাকায়। জখম পুলিশকর্মী বিশ্বজিৎ দাসকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপন্মুক্ত বলে জানা গিয়েছে। অন্যদিকে, গুলি চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করতে শান্তিনিকেতন থানার পুলিশ লাইক বাজার এলাকায় যায়। সেখানে তাকে ধরতে গেলে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় সে। একটি গুলি কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে লাগে। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন

গুলিবিদ্ধ কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে ঠিক কোন অভিযুক্তকে গ্রেফতার করতে পুলিশ ওই এলাকায় গিয়েছিল, তার পরিচয় কী এবং কী অভিযোগে তাকে ধরতে যাওয়া হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে কী জানা গেল?

ঘটনার সময় এলাকায় উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, “বিকট একটা আওয়াজ শুনে আমরা বাইরে আসি। প্রথমে ভেবেছিলাম, হয়তো কেউ চকোলেট বোমা ফাটাচ্ছে। তখন একজন ব্যক্তি চিৎকার করছেন, ‘ওকে ধরো, ওকে ধরো’ বলে। তারপর দেখি, অল্পবয়সি একজন বাইক থেকে ধীরে ধীরে পড়ে যাচ্ছেন। পুলিশ সিভিল ড্রেসে ছিলেন। একজনকেই পালাতে দেখেছি। আর কেউ ছিল কি না, জানি না।”

অন্য এক প্রত্যক্ষদর্শীর কথায়, যে ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়, তাকে দেখে কমবয়সি বলে মনে হয়েছে।

পুলিশকে লক্ষ্য করে গুলি, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

উল্লেখযোগ্যভাবে, সরকার পরিবর্তনের পর বোলপুর ও শান্তিনিকেতন এলাকায় গুলি চালানোর ঘটনা এই নিয়ে দ্বিতীয়বার। এর আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন এক বিজেপি নেতা। এবার অভিযুক্তকে ধরতে গিয়ে খোদ পুলিশের উপরেই গুলি চালানোর ঘটনায় এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

ঘটনা নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন, “পুলিশ যদি গুলি খায়, তাহলে যারা গুলি চালিয়েছে, এই রাজ্যে যে তাদের কী দশা হবে। আগাম বলতে পারি, এদের কপালে খুব বিপদ আছে।”

এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্ট করে দিয়েছিলেন, পুলিশের উপর আক্রমণ করলে জেলে থাকতে হবে। ঘটনার পর অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে এখনও পর্যন্ত তার গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি।

The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *