বুকস্টল নিয়ে ক্ষুব্ধ বামেরা
রাসমেলায় বুকস্টলের জন্য নির্দিষ্ট জায়গা না-পাওয়ায় ক্ষুব্ধ বামেরা। বৃহস্পতিবার পুরসভায় এ নিয়ে স্মারকলিপি দেয় তারা। সিপিএমের জেলা নেতা মহানন্দ সাহার অভিযোগ, দীর্ঘদিন তাঁরা মেলায় বুকস্টল দিয়ে আসছেন। এ বার নির্দিষ্ট জায়গা মেলেনি। পরিবর্তে অন্য একটি জায়গার কথা বলেছে পুরসভা। তাঁর অভিযোগ, চক্রান্ত করেই এটা করা হয়েছে যাতে সফল ভাবে স্টল দেওয়া না যায়। তাঁরা দ্রুত এর সমাধান চান। পুরসভার কোনও প্রতিক্রিয়া মেলেনি।