West Bengal Schools: রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বড় নির্দেশ, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি | Government aided school teachers are being sent to teach in government model schools - 24 Ghanta Bangla News
Home

West Bengal Schools: রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বড় নির্দেশ, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি | Government aided school teachers are being sent to teach in government model schools

Spread the love

West Bengal Schools: রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বড় নির্দেশ, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

স্কুল নিয়ে বড় নির্দেশ
রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য বড় নির্দেশ, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি
Image Credit: Tv9 Bangla

কলকাতা: বেহাল দশা সরকারি শিক্ষা ব্যবস্থার। রীতিমতো যেন গলায় কাঁটার মতো বিঁধছে শিক্ষক সঙ্কট। এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের পড়াতে পাঠানো হচ্ছে সরকারি মডেল স্কুলে। সম্পূর্ণ সরকারি স্কুলে পাওয়া যাচ্ছে না বিভিন্ন বিষয়ের শিক্ষক। তাই জেলাভিত্তিক ‘ ঠেকনা ‘ দেওয়ার ব্যবস্থা রাজ্যের।

ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল, শিক্ষক নিয়োগের জন্য আন্দোলন, নানাবিধ টালবাহানা দেখেছে এ রাজ্য। শিক্ষকদের চাকরি নিয়ে এখনও টানাপোড়েন চলছে। শিক্ষা দফতর সূত্রে খবর, সরকার পোষিত স্কুল ও সরকারি স্কুল সবেতেই শিক্ষক শূন্যতা। কোনও স্কুলে নেই অঙ্কের মাস্টার, কোনও স্কুলে আবার নেই অন্য বিষয়ের মাস্টার। পড়ুয়াদের পড়াবে কে?

এরপরই স্কুল এডুকেশন কমিশনার নির্দেশ পাঠিয়েছে DI-দের, অস্থায়ীভাবে সরকার পোষিত মডেল স্কুল থেকে শিক্ষক পড়াতে যাবেন। শিক্ষকদের বেতন দেবে পুরনো স্কুল। কিন্তু শিক্ষকরা পড়াতে যাবেন নতুন স্কুলে।

যাদবপুরের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন, “কেন এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে সরকারকে? শিক্ষক নিয়োগ দরকার ছিল আর পরিকাঠামোকে উন্নয়ত করতে হত। এমন ঠেকা দেওয়া ব্যবস্থাপনা কোনও স্কুলকে বাঁচাতে পারে না। মনে রাখতে হবে এটা স্কুল। শিক্ষার বুনিয়াদি জায়গা। একটা বিচ্ছিরি সিদ্ধান্ত।”

এ দিকে, আগামী ২ জানুয়ারি থেকেই রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বইগুলির নাম বদলানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *