সহানুভতির সঙ্গে পড়ুয়াদের দাবির সুরাহা দরকার, প্রধানমন্ত্রীর আশ্বাসের মধ্যেই বার্তা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
দিল্লিতে পড়ুয়ার আন্দোলন নিয়ে বিজেপির অস্বস্তি বাড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি মুরলী মনোহর যোশী।
পরীক্ষা পদ্ধতি নিয়ে পড়ুয়াদের উদ্বেগের বিষয়টি যথার্থ বলে বলে মনে করেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মুরলী মনোহর যোশী। এরই সঙ্গে দিল্লিতে আন্দোলনরত পড়ুয়াদের দাবির বিষয়টি সহানুভুতির সঙ্গে সুরাহা করা উচিত বলে মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন সভাপতি মুরলী মনোহর যোশী।