Supreme Court on Municipality: 'নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না', কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের | Supreme Court want send the Kolkata Municipal Election case back to Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Supreme Court on Municipality: ‘নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না’, কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের | Supreme Court want send the Kolkata Municipal Election case back to Calcutta High Court

Spread the love

Supreme Court on Municipality: 'নির্বাচন  বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না', কলকাতা পৌরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: বাংলার পুরভোটের আইনি জটিলতা কোন পথে? সেই মামলা উঠেছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সোমবারের পর বুধবার কোর্টে ছিল এই মামলার শুনানি। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আদলতের সওয়াল, ‘নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।’ কলকাতা হাইকোর্টেই (Calcutta High Court) এই মামলা ফের ফেরত পাঠাতে চায় সুপ্রিম কোর্ট। ইঙ্গিত বিচারপতি জয়মাল্য বাগচীর।

এ দিন শুনানির সময় বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “আমরা চাই এই মামলা ডিভিশন বেঞ্চে ফেরত পাঠাতে। ডিভিশন বেঞ্চ সব দিক খতিয়ে না দেখে রায় দিয়েছে, আমরা এই বক্তব্য মানছি। আমরা ডিভিশন বেঞ্চের অর্ডার আপাতভাবে খারিজ করতে চাই। এবং আবার সব দিক খতিয়ে দেখে ডিভিশন বেঞ্চ নতুন অর্ডার দিক এটা আমাদের প্রস্তাব। সিঙ্গেল বেঞ্চে যে মূল মামলা আছে তা ডিভিশন বেঞ্চে ট্রান্সফার করা হোক। এটাই আমাদের মতামত।” তীব্র আপত্তি করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি বলেন, “আমার বক্তব্য শোনা হোক। মামলার সোমবার পর্যন্ত স্থগিত রাখা হোক। সোমবার আমি সওয়াল করতে চাই।”

এ দিকে, সুপ্রিম কোর্টের এই প্রস্তাবকে (হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা ফেরানো) সমর্থন করেন মমতা তৃণমূল কংগ্রেসের তরফে অভিষেক মনু সিঙভি এবং সিপিএমের তরফে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, “আমরা চাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হোক। নির্বাচন বিনা কারণে দীর্ঘদিন বন্ধ থাকুক আমরা চাই না।” এরপর মামলা ফের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর ইঙ্গিত।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *