Shaktigarh Lottery Scam | হাতে লেখা লটারির স্লিপে জুয়ার কারবার, পুলিশের হাতে পাকড়াও পান্ডা-সহ ৪ - 24 Ghanta Bangla News
Home

Shaktigarh Lottery Scam | হাতে লেখা লটারির স্লিপে জুয়ার কারবার, পুলিশের হাতে পাকড়াও পান্ডা-সহ ৪

Spread the love

হাতে লেখা নম্বরে লটারির নাম করে চলছিল জুয়ার কারবার। লটারির ফলাফলের সঙ্গে চার সংখ্যার হাতে লেখা নম্বর মিলিয়ে টাকা খেলার অভিযোগে গাংপুরের বাম এলাকা থেকে তিন পান্ডা-সহ এক ক্রেতাকে গ্রেফতার করল শক্তিগড় থানার পুলিশ। ধৃত শেখ ইমরান, সানি শেখ, বিক্রম দাস ও শেখ মুক্তারের কাছ থেকে নগদ ১৩,১২০ টাকা ও লটারির টিকিট উদ্ধার। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। এই হাতে লেখা পেনসিল লটারির কারবার কত দিন ধরে চলছিল এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *