বাস স্টপেজে অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। সেই সময়েই দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জন পড়ুয়ার। বুধবার, পুনের এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই পড়ুয়াদের ধাক্কা মারার আগেই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ট্রাক চালক।