Satarup Ghosh on Sharadwat Mukherjee: 'ঋত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আর্শীবাদে চলছে, যেদিন হাত তুলে নেবে...', মন্ত্রী শারদ্বতের ভিডিয়ো পোস্ট শতরূপের | CPM leader satarup ghosh post a video on dr Sharadwat mukherjee he give speech on tmc - 24 Ghanta Bangla News
Home

Satarup Ghosh on Sharadwat Mukherjee: ‘ঋত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আর্শীবাদে চলছে, যেদিন হাত তুলে নেবে…’, মন্ত্রী শারদ্বতের ভিডিয়ো পোস্ট শতরূপের | CPM leader satarup ghosh post a video on dr Sharadwat mukherjee he give speech on tmc

Spread the love

Satarup Ghosh on Sharadwat Mukherjee: 'ঋত তৃণমূল আমাদের মুখ্যমন্ত্রীর আর্শীবাদে চলছে, যেদিন হাত তুলে নেবে...', মন্ত্রী শারদ্বতের ভিডিয়ো পোস্ট শতরূপের

শতরূপ ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়Image Credit: Facebook

কলকাতা: তৃণমূল (TMC) নেই। লড়াই এখন বামপন্থীদের সঙ্গেই। আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabra Banerjee) দলের তৃণমূল বেঁচে রয়েছে তা সম্পূর্ণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র আশীর্বাদে। উনি হাত তুলে নিলেই আর বেঁচে থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে একটি কর্মী সভা থেকে এমনই বলতে শোনা যাচ্ছে। আর মন্ত্রীর সেই ভিডিয়ো নিজের সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে পোস্ট করেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ (Satarup Ghosh)। তবে, এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা।

নিজের ফেসবুকে শতরূপ ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “বিধাননগরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে শারদ্বত মুখার্জীর বক্তব্যের কিছুটা অংশ। আমার শুনে বেশ ভালো লাগল। আপনাদের কেমন লাগল জানাবেন।” সিপিএম-নেতার পোস্ট করা ভিডিয়ো থেকে স্বাস্থ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “মৃত তৃণমূল আর ঋত তৃণমূল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত তৃণমূল শেষ হয়ে গিয়েছে। আর ঋত তৃণমূল আমাদের মাননীয় মুখমন্ত্রীর আর্শীবাদে হাতের ছোঁয়ায় চলছে। যেদিন হাত নামিয়ে দেবেন শেষ হয়ে যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন , আমরা যদি চাই ২৮০টাই আমাদের জন্য ভোট দেবে। মিথ্যে কথা কিছু বলেনি। মৃত তৃণমূলের কেউ নেই, আর ঋত তৃণমূলের সকলে আমাদের দয়া দাক্ষিণ্যে রয়েছে।”


একই সঙ্গে এও বলেন, “আমাদের মধ্যে যাঁরা তৃণমূলের একত্রিত হচ্ছেন আস্তে আস্তে তারাও কিন্তু আপনাদের দয়া দাক্ষিণ্যে রয়েছেন। এইটাই সব থেকে বড় থ্রেট। তৃণমূলকে হারানো এমন কোনও বড় কাজ নয়। একবার হারিয়েছি বারবার হারাতে পারব। আর ও এখন বাস্তবে নেই। কিন্তু নতুন থ্রেট বামপন্থা ও বামপন্থীরা। ভারতীয় জনতা পার্টি লড়বে বিরোধীদের সঙ্গে। মুষ্টিমেয় রয়েছে সিপিএম। ওদের সঙ্গেই লড়বে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *