young boy – ‘মা, শক খেলাম’ বলেই লুটিয়ে পড়েছিল বিক্রম
পরিবারিক সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে মায়ের সঙ্গে তমলুকের একটি নার্সিংহোমে গিয়েছিল বিক্রম। দুপুর একটা নাগাদ বাড়ি ফিরে স্নান সেরে মোবাইল ফোনে চার্জে বসায়। কিন্তু, কোনও কারণে ফোনে চার্জ না হওয়ায় সে নিজেই ঘরের ইলেকট্রিক্যাল বোর্ড খুলে মেরামতির চেষ্টা করছিল। সেই সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় কিশোর। কোনও রকমে ঘর থেকে বেরিয়ে এসে সে মাকে বলে, ‘মা, শক খেলাম…।’ তারপরেই লুটিয়ে পড়ে মায়ের কোলে।