জীবিত হয়েও সরকারি নথিতে ‘মৃত’,প্রশাসনের তরফেও মেলেনি সমাধান - 24 Ghanta Bangla News
Home

জীবিত হয়েও সরকারি নথিতে ‘মৃত’,প্রশাসনের তরফেও মেলেনি সমাধান

Spread the love

দিব্যেন্দু সরকার, আরামবাগ

জলজ্যান্ত মহিলা সরকারি খাতায় মৃত! দীর্ঘ প্রায় আড়াই–তিন বছর ধরে আধার কার্ডে ‘মৃত’ বিনতা পাল। পঞ্চায়েত থেকে বিডিও, এসডিও এমনকী কলকাতার আধার দপ্তর— আড়াই বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সমাধান। ঘটনাটি যে কোনও ওয়েব সিরিজ়কে হার মানালেও, বাস্তবে এমনই এক অদ্ভুত কাণ্ডের সাক্ষী গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকা। বিষয়টি প্রকাশ্যে আসতেই খোদ গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারও হতবাক। কী ভাবে হলো এই ভুল, কাদের গাফিলতিতে এই পরিবার চরম অস্বস্তিতে ভুগছে, কোথায় ছিল খামতি, তা খতিয়ে দেখা হবে বলেই আশ্বাস দিয়েছেন প্রশান্ত দিগার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *