Asansol: বোলপুরের পর আসানসোল, বাড়ি ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালাল দুষ্কৃতী | Another incident of shootout at police in Asansol by accused Pratap Das - 24 Ghanta Bangla News
Home

Asansol: বোলপুরের পর আসানসোল, বাড়ি ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালাল দুষ্কৃতী | Another incident of shootout at police in Asansol by accused Pratap Das

Spread the love

Asansol: বোলপুরের পর আসানসোল, বাড়ি ঘিরে ফেলা হয়েছে বুঝতে পেরেই পুলিশকে লক্ষ্য করে পরপর গুলি চালাল দুষ্কৃতী

গুলি চালাল দুষ্কৃতীImage Credit: TV9 Bangla

আসানসোল: ফের একবার পুলিশকে লক্ষ্য করে গুলি। বোলপুরের পর এবার আসানসোলের হীরাপুর। বুধবার এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। কয়েকদিন আগেই বোলপুরে এক কনস্টেবলকে গুলি করার অভিযোগে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। এনকাউন্টারে মৃত্যুও হয় ওই ব্যক্তির। আর এবার আসানসোলে ফের একই ঘটনার পুনরাবৃত্তি।

ঠিক কী হয়েছিল

প্রতাপ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন ওই ব্যক্তি। সদ্য জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন-ডাকাতি সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িয়েছে প্রতাপ দাসের নাম। দিন জেল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে তাঁকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাঁর বাড়ি ঘিরে ফেলে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর, বাড়ি ঘিরে ফেলা হচ্ছে বুঝতে পেরেই প্রতাপ দাস পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালান ও পালিয়ে যান।

সবিস্তারে আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *