Sodepur News: মুখে এসে স্প্রে, চোখের পাতা ফেলার আগেই সব নিঃস্ব, ভয়ঙ্কর ঘটনা ঘটছে সোদপুরে | Some miscreants stealing everything from sodepur - 24 Ghanta Bangla News
Home

Sodepur News: মুখে এসে স্প্রে, চোখের পাতা ফেলার আগেই সব নিঃস্ব, ভয়ঙ্কর ঘটনা ঘটছে সোদপুরে | Some miscreants stealing everything from sodepur

Spread the love

Sodepur News: মুখে এসে স্প্রে, চোখের পাতা ফেলার আগেই সব নিঃস্ব, ভয়ঙ্কর ঘটনা ঘটছে সোদপুরে

পানিহাটিতে ভয়ঙ্ক ঘটনাImage Credit: Tv9 Bangla

পানিহাটি: সোদপুরের একটি সিসিটিভি (CCTV) ফুটেজ নিয়ে খুবই হইচই শুরু হয়ে গিয়েছে। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই কার্যত মাথায় হাত সকলের। দেখা যাচ্ছে, সোদপুর শান্তিনগরে পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির হয়েছে। রীতিমতো মুখে স্প্রে করে চুরির করেছে দুষ্কৃতীরা। একটি বাড়ির সিসিটিভিতে সেই ফুটেজ সামনে আসতেই তদন্তে খড়দহ থানার পুলিশ।

পানিহাটি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর শান্তিনগর এলাকা। পরপর তিনটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চার থেকে পাঁচজন দুষ্কৃতী দল এলাকায় এসে বাড়ির সদস্যদের মুখে স্প্রে করে প্রথমে অজ্ঞান করেছে। তারপর বাড়ির ভেতরের আলমারির তালা ভেঙে তারা। নগদ লক্ষাধিক টাকা ও সোনার গহনা লুঠ করে চম্পট দেয় ওই দুষ্কৃতী দল। গোটা ঘটনা ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন। খড়দহ থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন এলাকাবাসীর। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ।

যার বাড়ি থেকে চুরি গিয়েছে সেই রকমই এক মহিলা বলেন, “কিছু বোধহয় দিয়ে দিয়েছে। আমরা অঘোরে ঘুমোচ্ছিলাম। সব নিয়ে গিয়েছে ঘর থেকে। সকালে যখন উঠেছি দেখি পুরো ফাঁকা। কিচ্ছু রাখেনি। কিচ্ছু না। এমনকী ঘরের বাইরে ছিটকিনি দিয়ে দিয়েছে। এর বিচার হোক চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *