শুটআউটের সময়ে চন্দ্রনাথ রথের গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি কে?
ঠিক কী ঘটেছিল?
ঝন্টু জানাচ্ছেন, তাঁর ভাই জানিয়েছেন তিনি গাড়ির একদম পিছনে ছিলেন। গুলি শুরু হতেই নীচে বসে পড়ে মন্টু। গুলির আওয়াজ বন্ধ হতে উপরে উঠে তিনি দেখেন সব শেষ। এই ঘটনার পরে চন্দ্রনাথ রথের ফোন বেজে ওঠে। সেই ফোন রিসিভ করেন মন্টু, ফোনের ও পারে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি মন্টুর মুখ থেকেই জানতে পারেন চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে।
মন্টু মণ্ডলের সঙ্গে ইতিমধ্যে সিআইডি আধিকারিকরা কথা বলেছেন, মধ্যমগ্রাম থানা থেকেও যোগাযোগ করা হয়েছে।