দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় কলকাতার, প্লে-অফের দিকে এগিয়ে গেল রাহানের দল - 24 Ghanta Bangla News
Home

দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় কলকাতার, প্লে-অফের দিকে এগিয়ে গেল রাহানের দল

Spread the love

ফিন অ্যালেনের বিধ্বংসী শতরান ও দুরন্ত বোলিংয়ে দিল্লিকে সহজেই হারাল কলকাতা। এই জয়ে প্লে-অফের দৌড়ে আরও শক্তিশালী রাহানের দল।

Kolkata, May 8: টানা চতুর্থ জয় কলকাতার। আইপিএল ২০২৬-এর ৫১তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা-দিল্লি। ম্যাচটি ৩৪ বল বাকি থাকতেই ৮ উইকেটের বিশাল ব্যবধানে জিতে এগিয়ে গিয়েছে শাহরুখ খানের দল। এই জয়ের সাথে ৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এল কলকাতা নাইট রাইডার্স।

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে দিল্লি। একসময় ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল। তখন মনে হয়নি ১৪২ রানও তৈরি করতে পারবে দিল্লি। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেন পাথুম নিসাঙ্কা (২৯ বলে ৫০ রান)।

আজ নজর কেড়েছে কলকাতার বোলিং। তাঁদের দাপটে বোলিংয়ের কাছে টিকতে পারেনি দিল্লির কোনো ব্যাটসম্যান। দলের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অনুকুল রায়, কার্তিক ত্যাগী। এছাড়া ১টি করে উইকেট নেন বৈভব অরোরা, সুনীল নারিন, ক্যামেরন গ্রিন।

জবাবে রান তাড়া করতে নেমে সহজেই জয়ের খোঁজে পেয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের প্রধান কান্ডারী ফিন অ্যালেন। তাঁর ৪৭ বলে ১০০ রানের ইনিংস নাইটদের টানা চতুর্থ জয় এনে দিয়েছে। কলকাতার কাছে দুর্বল বোলিং দিল্লির। মাত্র ১টি উইকেট নেন অধিনায়ক অক্ষর প্যাটেল।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *